২৪ জুন ২০২৬, বুধবার, ১৮:১৮

শিরোনাম
জুনে এ পর্যন্ত দেশে রেমিট্যান্স এল ২২৩ কোটি ডলার ৪ কোটি লিটার ভোজ্যতেল ও ২২ হাজার ৫০০ টন মসুর ডাল কেনার অনুমোদন স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে সরকার দেশে ফিরছেন ৬৪,১৬৩ জন বাংলাদেশি হাজি জুয়া-ফিক্সিংয়ে কঠোর আইন, সংসদে বিল জলবায়ু তহবিল দ্রুত কার্যকর করার আহ্বান প্রধানমন্ত্রীর

নেতানিয়াহুকে ‘ডিভোর্সের’ হুমকি দিয়েছিলেন ট্রাম্প, দাবি নতুন এক বইয়ে

নেতানিয়াহুকে ‘ডিভোর্সের’ হুমকি দিয়েছিলেন ট্রাম্প, দাবি নতুন এক বইয়ে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ১৫:৫৫

গাজা উপত্যকা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা মেনে না নেওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক পর্যায়ে তিনি যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের ‘ডিভোর্স’ বা বিচ্ছেদের হুমকিও দিয়েছিলেন বলে দাবি করা হয়েছে একটি নতুন বইয়ে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস-এর সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যান ও জনাথন সোয়ানের লেখা Regime Change: Inside the Imperial Presidency of Donald Trump বইয়ে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার বইটির বিভিন্ন অংশ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়।

বইটিতে দাবি করা হয়েছে, ২০২৫ সালের সেপ্টেম্বরে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে এক উত্তপ্ত ফোনালাপ হয়েছিল। সে সময় গাজা নিয়ে নিজের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েলের ওপর চাপ বাড়াচ্ছিলেন ট্রাম্প। ফোনালাপের সময় তাঁর মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারও উপস্থিত ছিলেন।

বইয়ের বর্ণনা অনুযায়ী, কথোপকথনের একপর্যায়ে ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, ‘সবাই তোমার ওপর বিরক্ত, বিবি। সব ইহুদিই তোমার ওপর বিরক্ত। এই ফোনে থাকা দুই ইহুদিও তোমার ওপর বিরক্ত।’ ট্রাম্পের এ মন্তব্যে পাশে থাকা কুশনার ও উইটকফের প্রতি ইঙ্গিত ছিল বলে দাবি করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট-এর উদ্ধৃতিতে বইটিতে আরও বলা হয়, ট্রাম্প নেতানিয়াহুকে সতর্ক করে বলেন, ‘সবাই তোমাকে ঘৃণা করে, কিন্তু আমি তোমার পাশে থেকেছি।’ একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, শান্তি উদ্যোগ প্রত্যাখ্যান করা হলে দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কে দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।

বইটির দাবি অনুযায়ী, ওই সময় গাজা সংকট ও বৃহত্তর মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে মতপার্থক্য বাড়ছিল। যদিও প্রকাশিত অংশে এ বিষয়ে ট্রাম্প বা নেতানিয়াহুর কার্যালয়ের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া উল্লেখ করা হয়নি।

এর আগে ইরানকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনার সময় ট্রাম্প ও নেতানিয়াহু একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের প্রশংসা করেছিলেন। তবে পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং শান্তি উদ্যোগে অগ্রগতি না হওয়ায় ইসরায়েলের নীতি নিয়ে ট্রাম্পের অসন্তোষ বাড়তে থাকে বলে বইটিতে দাবি করা হয়েছে।

আরও পড়ুন