২৪ জুন ২০২৬, বুধবার, ১৮:১৭

শিরোনাম
জুনে এ পর্যন্ত দেশে রেমিট্যান্স এল ২২৩ কোটি ডলার ৪ কোটি লিটার ভোজ্যতেল ও ২২ হাজার ৫০০ টন মসুর ডাল কেনার অনুমোদন স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে সরকার দেশে ফিরছেন ৬৪,১৬৩ জন বাংলাদেশি হাজি জুয়া-ফিক্সিংয়ে কঠোর আইন, সংসদে বিল জলবায়ু তহবিল দ্রুত কার্যকর করার আহ্বান প্রধানমন্ত্রীর

খামেনির রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ ইরানের

খামেনির রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ ইরানের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ১৬:২১

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পক্ষ থেকে এ আমন্ত্রণ জানানো হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম উইয়ন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে।

তবে অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে কে প্রতিনিধিত্ব করবেন, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ভারত ও ইরানের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। নয়াদিল্লি পশ্চিম এশিয়াকে তার বিস্তৃত প্রতিবেশী অঞ্চলের অংশ হিসেবে বিবেচনা করে। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার সময় দুই দেশের শীর্ষ পর্যায়ের যোগাযোগও ছিল উল্লেখযোগ্য।

প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একাধিকবার ইরানের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। যুদ্ধবিরতির নাজুক পরিস্থিতির মধ্যেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ব্রিকস-সংশ্লিষ্ট বৈঠকে অংশ নিতে নয়াদিল্লি সফর করেন। সফরে তিনি জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও সাক্ষাৎ করেন।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে দিল্লিতে আয়োজিত বিভিন্ন ব্রিকস-সংশ্লিষ্ট বৈঠকে অংশ নিতে ইরানের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা ভারত সফর করেছেন।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করে। তাঁর মৃত্যুর পর ভারত সরকারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়। সে সময় ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিসরি নয়াদিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাসে গিয়ে শোকবইয়ে স্বাক্ষর করেন।

আরও পড়ুন