জুয়া-ফিক্সিংয়ে কঠোর আইন, সংসদে বিল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ২২:৫৯
জুয়া, অনলাইন জুয়া, অনলাইন বাজি, ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে জুয়ার অর্থ লেনদেন এবং ভিপিএন বা মিরর সাইট ব্যবহার করে জুয়া পরিচালনার শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ জাতীয় সংসদে তোলা হয়েছে।
১৮৬৭ সালের ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট’ রহিত করে নতুন এই ‘জুয়া প্রতিরোধ আইন’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিলে জুয়া, অনলাইন জুয়া, বাজি (বেটিং), ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংসহ মোট ২৪ ধরনের অপরাধের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি এসব অপরাধে মোট ১৪ ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি সংসদে উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা করে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলে উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জুয়ার সঙ্গে সম্পৃক্ত হলে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা দুই লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
অনলাইন জুয়া বা দূরবর্তী জুয়ার সঙ্গে সম্পৃক্ত হলে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা এক কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
এছাড়া অনলাইন বেটিংয়ে জড়িতদের জন্য সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড বা পাঁচ কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড বা এক কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ডে শাস্তির প্রস্তাব রাখা হয়েছে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • দেশের ১৬ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
- • ঢাকাসহ ১৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা
- • ৬ বিশ্বকাপে গোল করে ইতিহাস গড়লেন রোনালদো
- • ভিসা নীতিতে বড় পরিবর্তন ওমানের
- • জুয়া-ফিক্সিংয়ে কঠোর আইন, সংসদে বিল
- • কৃষক কার্ড ভাইরাল কবির হোসেনের মৃত্যু
- • ফ্লুমিনেন্সেতে আবেগঘন প্রত্যাবর্তন থিয়াগো সিলভার
- • রেফারিকে ‘চোর’ আখ্যা, বিশ্বকাপ থেকে বহিষ্কার ধারাভাষ্যকার
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
