অপ্রয়োজনীয় সিজার কমাতে স্বাস্থ্যমন্ত্রীর কঠোর নির্দেশনা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ১১:৩৭
আগামী শনিবারের মধ্যে সব বেসরকারি ক্লিনিকে নরমাল ডেলিভারির জন্য পৃথক ডেলিভারি রুম নিশ্চিত করতে হবে। এ নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমনকি লাইসেন্সও বাতিল করা হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন কমিয়ে স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করতেই সরকার এ উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, একসময় গ্রামাঞ্চলে দাইয়ের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচলন ছিল। সময়ের সঙ্গে স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন হলেও স্বাভাবিক প্রসবের চর্চা কমে গেছে।
তিনি আরও বলেন, বর্তমানে দেশে সিজারিয়ানের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। অনেক ক্ষেত্রে জন্মের পরপরই নবজাতক মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হয়, যা শিশুর পুষ্টি ও সুস্থ বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে।
স্বাস্থ্যমন্ত্রী হাম রোগ প্রসঙ্গেও বলেন, অপুষ্টির কারণে শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে হামের মতো রোগও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। তিনি জোর দিয়ে বলেন, মা ও শিশুর স্বাস্থ্য নিশ্চিত করা ছাড়া টেকসই ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব নয়।
অনুষ্ঠানে তিনি আরও জানান, সারাদেশে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে এবং এ নিয়োগে মিডওয়াইফদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুন
- • জ্বালানি ও বিনিয়োগে সম্পর্ক গভীর করতে দুই প্রধানমন্ত্রীর আলোচনা
- • ‘আমাকে নিয়ে ভয় পায় বলেই দেশে ফিরতে দিচ্ছে না': সাকিব
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
