২৯ জুলাই ২০২৬, বুধবার, ০১:১০

শিরোনাম
জ্বালানি ও বিনিয়োগে সম্পর্ক গভীর করতে দুই প্রধানমন্ত্রীর আলোচনা ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী

গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬, ১১:৪৭

চলতি বছর দেশের গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এ উদ্যোগ বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে এবং প্রধানমন্ত্রী নিজেই বিষয়টি পর্যবেক্ষণ করছেন।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত 'বাংলাদেশে স্বাস্থ্যখাতে উদ্যোক্তা হওয়ার পথ' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন অর্থবছরের বাজেট কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে গ্রামপর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের কার্যক্রম শুরু হয়েছে। সরকারের লক্ষ্য শুধু ঘোষণা দেওয়া নয়, বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।

তিনি আরও বলেন, দেশে উৎপাদিত ওষুধের মান আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশের ওষুধ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে এবং বিদেশি রোগীরাও এসব ওষুধ ব্যবহার করে সন্তুষ্টি প্রকাশ করছেন।

একই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্বাস্থ্যখাতে বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকার বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ও প্রণোদনা দিচ্ছে। বিশেষ করে চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে বিনিয়োগ বাড়াতে এবারের বাজেটে নানা সহায়ক ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে দক্ষ উদ্যোক্তার অভাব নেই। উপযুক্ত পরিবেশ ও কার্যকর নীতিমালা নিশ্চিত করা গেলে দেশের উদ্যোক্তারাও আন্তর্জাতিক অঙ্গনে সফলতা দেখাতে পারবেন।

অর্থমন্ত্রী আরও বলেন, জনগণকে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে, তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আরও পড়ুন