২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৫

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

মেসি শিরোপা জিতলেও খুশি হবেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা

মেসি শিরোপা জিতলেও খুশি হবেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ০০:০৯

বিশ্বকাপের মেগা ফাইনালে নিজের দেশ স্পেনকেই সমর্থন করছেন জেরার্ড পিকে। তবে আর্জেন্টিনা শিরোপা জিতলেও তার আফসোস থাকবে না। বরং ঘনিষ্ঠ বন্ধু লিওনেল মেসির হাতে আরেকটি বিশ্বকাপ ওঠায় তিনি খুশিই হবেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে পিকে বলেন, তিনি চান স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতুক।

পিকে বলেন, আমি অবসর নেওয়ার পর ফুটবলকে ভিন্নভাবে দেখি। খেলোয়াড়ি জীবনে নিজের দলের জন্য শেষ পর্যন্ত লড়েছি। এখন একজন দর্শক হিসেবে শুধু ভালো ফুটবল উপভোগ করি। আমি চাই স্পেন জিতুক, কিন্তু আর্জেন্টিনা জিতলেও মেসির জন্য আমি খুশি হব।

মেসির প্রশংসা করে পিকে বলেন, ৩৯ বছর বয়সেও মেসি বিশ্বকাপে অসাধারণ খেলছেন। যার মূল কারণ তার অসামান্য ফুটবল বুদ্ধিমত্তা। শারীরিকভাবে আগের মতো না থাকলেও মাঠে কোথায় অবস্থান নিলে প্রতিপক্ষকে সবচেয়ে বেশি ক্ষতি করা যাবে, তা মেসি অন্য সবার চেয়ে ভালো বোঝেন।

স্পেনের বিশ্বকাপজয়ী তারকা বলেছেন, ‘মেসিকে একজন, দুজন বা তিনজন খেলোয়াড় দিয়েও থামানো কঠিন। তিনি সবসময় কোনো না কোনো সমাধান বের করে ফেলেন। আর তাকে আটকাতে গিয়ে আর্জেন্টিনার অন্য খেলোয়াড়রা জায়গা পেয়ে যায়। কারণ, আর্জেন্টিনা শুধু মেসির দল নয়।’

বিশ্বকাপ ফাইনালে স্পেনকে নিজেদের খেলার ধরনে অটল থাকার পরামর্শও দিয়েছেন পিকে। তার মতে, স্পেন যদি বলের দখল ধরে রেখে নির্ভীকভাবে প্রেসিং করতে পারে, তাহলে শিরোপা জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যাবে।

একই সঙ্গে ব্যালন ডি'অর প্রসঙ্গেও কথা বলেন স্পেনের ২০১০ বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার। তার মতে, মেসি বিশ্বকাপ জিতলে অবশ্যই পুরস্কারটির দাবিদার হবেন। তবে ব্যালন ডি'অর নির্বাচনের মানদণ্ড প্রতি বছরই বদলে যায় বলে এ নিয়ে বিতর্ক থাকবেই।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন