২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৭

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

ফের ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

ফের ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:০৪

আফগানিস্তানে রোববার আঘাত হানা ৬ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই দেশটির উত্তর-পূর্বাঞ্চলে মঙ্গলবার বিকেল ৪টা ৫৯ মিনিটে ৫.২ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জালালাবাদের উত্তর-পূর্বে প্রায় ৩৪ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পটি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলেও অনুভূত হয়েছে। পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, তাদের হিসাব অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪ এবং এর কেন্দ্র আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে।

রোববারের ৬ মাত্রার ভূমিকম্পে আফগানিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ১,৪১১ জনে পৌঁছেছে, আহত হয়েছে ৩,১২৪ জন। তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, কুনার প্রদেশে ৫,৪০০টিরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, যার মধ্যে গাজীবাদ গ্রাম প্রায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

গ্রামের বাসিন্দা রাব্বানি জানান, তিনি তার পরিবারের সাত সদস্য হারিয়েছেন এবং এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। ২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও তারা কোনো সাহায্য পাননি।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, আফগানিস্তানের কৃষি ও খাদ্য নিরাপত্তা গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছে। প্রায় ৩৯ হাজার বর্গকিলোমিটার গম চাষের এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় তিন লাখ ৪৯ হাজার টন ফসল ঝুঁকিতে পড়েছে। এছাড়া পশুপালন খাতেও বড় ধরণের ক্ষতি হয়েছে, যেখানে ১.৩৮ মিলিয়ন পশু রয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রোববার রাতে স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প জালালাবাদের কাছে আঘাত হানে, যার কেন্দ্র ছিল ২৭ কিলোমিটার দূরে এবং গভীরতা ৮ কিলোমিটার।

আরও পড়ুন