২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৯

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

ফেসবুকসহ কয়েকটি সামাজিক মাধ্যম বন্ধ করেছে নেপাল

ফেসবুকসহ কয়েকটি সামাজিক মাধ্যম বন্ধ করেছে নেপাল

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:০৪

অপব্যবহার রোধে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর বাধ্যতামূলক নিবন্ধনের নির্দেশনা দেওয়ার পরও তা মানা হয়নি—এমন অভিযোগে ফেসবুকসহ কয়েকটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে নেপাল সরকার। 

বৃহস্পতিবার এক সরকারি ঘোষণায় বলা হয়, নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভুয়া আইডির মাধ্যমে ঘৃণা, গুজব, সাইবার অপরাধ এবং সামাজিক সম্প্রীতি বিনষ্টের ঘটনা বাড়ছে। এতে উদ্বিগ্ন হয়ে সরকার সামাজিক মাধ্যমগুলোর ওপর কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। 

উল্লেখ্য, নেপালের তিন কোটি জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ ইন্টারনেট ব্যবহার করে।

যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর নিবন্ধনের জন্য বুধবার পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। শর্ত হিসেবে স্থানীয় প্রতিনিধি, অভিযোগ নিষ্পত্তিকারী এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এসব মানা না হলে সেবা বন্ধের হুঁশিয়ারিও দেওয়া হয় আগে থেকেই।

পরদিন বৃহস্পতিবার নেপাল টেলিকমিউনিকেশনস অথরিটিকে নিবন্ধন না করা প্ল্যাটফর্মগুলোর অ্যাক্সেস বন্ধে নির্দেশ দেওয়া হয়। তবে কোন কোন প্ল্যাটফর্ম বন্ধ করা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

তবে দেশটির এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, টিকটক, ভাইবার, উইটক, নিমবাজ এবং পপো লাইভ ইতোমধ্যে নিবন্ধন করেছে। কিন্তু ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামসহ কিছু জনপ্রিয় প্ল্যাটফর্ম নিবন্ধন না করায় তাদের সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা কোনো মন্তব্য করেনি। যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং বলেন, বারবার অনুরোধ সত্ত্বেও নিবন্ধনে সাড়া দেয়নি তারা। তাই বাধ্য হয়ে পদক্ষেপ নিতে হয়েছে।

আরও পড়ুন