দুর্নীতির অভিযোগে ইন্দোনেশিয়ার সাবেক শিক্ষামন্ত্রী আটক
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:২৪
ইন্দোনেশিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই দুর্নীতির অভিযোগে দেশটির সাবেক শিক্ষামন্ত্রী ও রাইড-শেয়ারিং প্রতিষ্ঠান গোজেক-এর সহপ্রতিষ্ঠাতা নাদিয়েম মাকারিমকে আটক করেছে তদন্তকারী সংস্থা।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেলের কার্যালয় তাকে সন্দেহভাজন হিসেবে নাম ঘোষণা করে।
তদন্তকারীরা জানায়, মাকারিমকে ২০ দিনের জন্য আটক রাখা হবে। অভিযোগে বলা হয়েছে, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে শিক্ষামন্ত্রী থাকাকালে গুগলের ক্রোমবুক ল্যাপটপ কেনার ক্ষেত্রে তিনি অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহার করেছেন, যার ফলে রাষ্ট্রের প্রায় ১ দশমিক ৯৮ ট্রিলিয়ন রুপিয়া (১২১ দশমিক ৮৫ মিলিয়ন ডলার) ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তদন্ত কর্মকর্তা নুরচাহিও জুংকুং মাদ্যো জানান, ২০২১ সালে মাকারিম একটি সরকারি আদেশ জারি করেন যাতে শুধুমাত্র ক্রোমবুক ল্যাপটপ কেনার সুযোগ থাকে। তার আগেও তিনি গুগল ইন্দোনেশিয়ার প্রতিনিধিদের সঙ্গে ছয়বার বৈঠক করেছেন।
নাদিয়েম মাকারিম অভিযোগ অস্বীকার করে বলেছেন, “আমি কিছুই করিনি। ঈশ্বর আমাকে রক্ষা করবেন, সত্য একদিন প্রকাশ পাবে।”
গুগল ইন্দোনেশিয়া এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি, তবে জানিয়েছে তারা রিসেলার ও অংশীদারদের সঙ্গে কাজ করে এবং সরকারি সংস্থাগুলো সরাসরি গুগলের সঙ্গে নয়, তাদের অংশীদারদের সঙ্গে চুক্তি করে থাকে।
এদিকে, চলতি বছরের জুলাইয়ে গোজেক এবং তোকোপিডিয়ার কার্যালয়ে তদন্তকারীরা তল্লাশি চালিয়েছিল।
এর আগে দেশটিতে আইনপ্রণেতাদের বাড়তি আর্থিক সুবিধা এবং সরকারি ব্যয়ের বিরুদ্ধে জনঅসন্তোষের কারণে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ শুরু হয় জাকার্তায়, পরে তা সারাদেশে ছড়িয়ে পড়ে। পুলিশের ভ্যানের চাপায় এক ট্যাক্সি চালকের মৃত্যু এবং রাজধানীতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটে কয়েক লাখ ডলারের ক্ষতি হয়। গত এক সপ্তাহে বিক্ষোভের কারণে অন্তত আটজনের প্রাণহানি ঘটেছে।
আরও পড়ুন
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
