গাজায় ১২ তলা ভবন ধ্বংস, অভিযান জোরদার ইসরায়েলের
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:৪৫
গাজার রাজধানী গাজা সিটিতে হামাসের ঘাঁটি লক্ষ্য করে অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এর অংশ হিসেবে শুক্রবার (৫ সেপ্টেম্বর) পশ্চিম গাজার একটি ১২ তলা ভবন—মুশতাহা টাওয়ার—বিমান হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ভবনটি হামাসের একটি ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল। তবে ভবন কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা এ দাবি প্রত্যাখ্যান করে জানান, এটি কেবল বাস্তুচ্যুত মানুষের জন্য খোলা রাখা হয়েছিল।
আল জাজিরার সাংবাদিক হিন্দ খুদারি জানান, ভবনের চারপাশে শত শত শরণার্থী তাঁবু ছিল। অপর প্রতিবেদক তারেক আবু আজযুম জানান, হামলায় বেশ কয়েকজন সাধারণ মানুষ আহত হয়ে আল-শিফা হাসপাতালে চিকিৎসাধীন। আশপাশের অস্থায়ী তাঁবুগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সময় সকালে প্রথমে ভবন খালি করার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। এরপর সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র হামলা এবং পরে একটি এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে সরাসরি আঘাত হানা হয়, যাতে ভবনটি সম্পূর্ণ ধসে পড়ে।
আল জাজিরা এটিকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের "একটি নতুন ধাপ" বলে অভিহিত করেছে।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন প্রায় ৬৪ হাজার ৩০০ জন। আহত হয়েছেন আরও ১ লাখ ৬১ হাজার ৫৮৩ জন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
