নেপালের হাল ধরতে পারেন সুশীলা কারকি
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৩৯
নেপালে চলমান রাজনৈতিক সংকটের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকির নাম প্রস্তাব করেছেন জেন-জি আন্দোলনকারীরা। ১০ সেপ্টেম্বর, বুধবার রাতে রাজধানী কাঠমান্ডুতে এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকটি হয় সেনাবাহিনীর হেডকোয়ার্টারে, যেখানে সেনাপ্রধান ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে অনলাইনে যুক্ত হন জেন-জি তরুণ প্রতিনিধিরা। টানা ছয় ঘণ্টার এই আলোচনায় তরুণরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। এর মধ্যে ছিল, আন্দোলনকারীদের ওপর গুলির নির্দেশদাতাদের বিচার এবং একটি নিরপেক্ষ সরকারের দাবি।
তারা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলা কারকির নাম প্রস্তাব করেন। এরপর স্থানীয় সংবাদমাধ্যমে খবর ছড়ায়, সুশীলা কারকি এই দায়িত্ব নিতে সম্মতি দিয়েছেন।
সুশীলা কারকি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধান বিচারপতি। দুর্নীতির বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থানের জন্য তিনি পরিচিত। চলমান বিক্ষোভেও তিনি আন্দোলনকারীদের সমর্থন জানিয়েছেন এবং নিহতদের বিচার দাবি করেছেন।
আরও পড়ুন
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
