সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ফ্রান্স, রাজপথে দুই লাখ মানুষ
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:০৭
ফ্রান্সজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ভয়াবহ রূপ নিয়েছে। প্যারিসসহ বিভিন্ন শহরে রাজপথে নেমেছে দুই লাখের বেশি মানুষ।
বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে, ব্যারিকেডে আগুন লাগায় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এরইমধ্যে চারশোর বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে, এসময় আহত হয়েছেন বহু পুলিশ সদস্য।
১০ সেপ্টেম্বর সকাল থেকেই দেশজুড়ে ছড়িয়ে পড়ে এই আন্দোলন, যার নাম ‘সবকিছু অবরুদ্ধ করো’। প্রেসিডেন্ট ম্যাক্রোঁর বিরুদ্ধে ক্ষোভ বাড়ে যখন তিনি সংসদে আস্থা ভোটে হেরে যাওয়া প্রধানমন্ত্রীর বদলে একজন বামপন্থী নেতাকে নয়, বরং নিজের ঘনিষ্ঠ সেবাস্তিয়ান লেকর্নুকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। বিক্ষোভকারীদের অভিযোগ, জনগণের মতামত উপেক্ষা করা হয়েছে।
রেনে শহরে একটি বাসে আগুন দেয়া হয়, ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় কিছু এলাকায়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় আশি হাজার পুলিশ সদস্য, যারা টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই আন্দোলন পরিকল্পিত এবং উদ্দেশ্যমূলকভাবে সংঘাত সৃষ্টি করা হয়েছে। তবে শ্রমিক ইউনিয়নের দাবি, বিক্ষোভে অংশ নেয় দুই লাখ পঞ্চাশ হাজার মানুষ।
বিশেষজ্ঞরা বলছেন, সরকারের ব্যয় সংকোচনের সিদ্ধান্ত এবং রাজনৈতিক একক কর্তৃত্বের চেষ্টা—এই ক্ষোভের মূল কারণ। রাজপথে এখন একটাই স্লোগান—পরিবর্তন চাই, জবাব চাই।
আরও পড়ুন
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
