২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:০৮

শিরোনাম
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল

নেপালের কারাগার থেকে পালানো বাংলাদেশিসহ ৬১ জন আটক 

নেপালের কারাগার থেকে পালানো বাংলাদেশিসহ ৬১ জন আটক 

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:১৩

নেপালের বিভিন্ন কারাগার থেকে পালানো ৬১ জন বন্দীকে ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (এসএসবি)।

আটক হওয়াদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক মোহাম্মদ আব্দুল হাসান ঢালী রয়েছেন, যিনি স্বর্ণ পাচারের দায়ে কাঠমান্ডুর কেন্দ্রীয় কারাগারে পাঁচ বছর ধরে বন্দী ছিলেন।

ভারতীয় গণমাধ্যম জানায়, নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংস বিক্ষোভের সুযোগে অন্তত ২০টি কারাগার থেকে প্রায় ১৫ হাজার বন্দী পালিয়ে যায়। এর পর থেকে ভারত-নেপাল সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এসএসবি জানায়, পালিয়ে আসা বন্দীদের অনেকেই উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। টহল ও তল্লাশি জোরদার করায় তাদের অনেককেই আটক করা সম্ভব হয়েছে।

অবৈধ অনুপ্রবেশ ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাতে সীমান্তে নজরদারি এবং স্ক্যানিং ব্যবস্থা বাড়ানো হয়েছে। ভারত ও নেপালের মধ্যে আটককৃতদের ফিরিয়ে নেওয়া ও অন্যান্য বিষয়ে কূটনৈতিক আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন