২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:০৭

শিরোনাম
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, পাল্টা জবাব দিল কিয়েভ

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, পাল্টা জবাব দিল কিয়েভ

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৫৪

ইউক্রেনজুড়ে এক রাতের ব্যবধানে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৩ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।

শনিবার বিষয়টি নিশ্চিত করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি জানান, রাশিয়া একযোগে ৫৮০টি ড্রোন ও ৪০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে বিদ্যুৎকেন্দ্র, কারখানা ও আবাসিক এলাকাগুলোতে আঘাত হানে। ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থায় ৫৫২টি ড্রোন ও ৩১টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

ডনিপ্রো শহরে একটি বহুতল ভবনে ক্লাস্টার মিসাইল আঘাতে একজন নিহত ও অন্তত ২৬ জন আহত হন। চেরনিহিভ ও খমেলনিতস্কি অঞ্চলে আরও দুজনের মৃত্যু হয়।

এ হামলাকে বেসামরিক নাগরিকদের আতঙ্কিত ও অবকাঠামো ধ্বংসের উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে জেলেনস্কি বলেন, "এটা সামরিক প্রয়োজন নয়, বরং সন্ত্রাস।"

পাল্টা প্রতিক্রিয়ায় ইউক্রেন ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার সারাতভ ও সামারা অঞ্চলের দুটি তেল শোধনাগারে বিস্ফোরণ ঘটায়। জেলেনস্কি জানান, “আমাদের উৎপাদন সক্ষমতা বাড়ছে। যত বেশি ড্রোন ব্যবহার করতে পারব, রাশিয়ার জ্বালানি অবস্থা তত দুর্বল হবে।”

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের হামলা ইউক্রেনের সামরিক শিল্প স্থাপনাগুলো লক্ষ্য করে ছিল।

এদিকে, পশ্চিম ইউক্রেনের আকাশসীমা হুমকির মুখে পড়ায় শনিবার ভোরে পোল্যান্ডসহ ন্যাটো সদস্য দেশগুলো সীমান্ত এলাকায় যুদ্ধবিমান মোতায়েন করে।

আরও পড়ুন