গাজা সিটি ফাঁকা করতে মরিয়া ইসরাইল, ‘ভূমিকম্পের’ মতো কাঁপছে নগরী
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫, ২০:৩৫
গাজা সিটিকে সম্পূর্ণ ফাঁকা করতে তীব্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। সেনা ও বিমান হামলায় শহরজুড়ে প্রতিনিয়ত কাঁপছে মাটি, রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় গোলাবর্ষণ ও বিস্ফোরণের তীব্রতা। বাসিন্দারা জানিয়েছেন, প্রতিটি রাত যেন ভূমিকম্পের মতো কাঁপে শহরটি।
ইসরাইলি সেনারা দূরনিয়ন্ত্রিত বিস্ফোরক ব্যবহার করে ধ্বংস করছে আবাসিক ভবন। গোলার মুখে বাসিন্দাদের কোনো বিকল্প না রেখেই ঘরছাড়া হতে বাধ্য করা হচ্ছে। বহু মানুষ হেঁটে পালাচ্ছেন গাজার দক্ষিণাঞ্চলের দিকে।
এদিকে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ পর্তুগাল। আগামী রোববার এ স্বীকৃতি কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাসের মাধ্যমে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিডিও বার্তার মাধ্যমে ভাষণ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
ইসরাইলি আক্রমণের মধ্যে হামাস তাদের কাসাম ব্রিগেডের মাধ্যমে ৪৮ ইসরাইলি বন্দির ছবি প্রকাশ করেছে। জীবিত ও মৃত বন্দিদের ছবি সংবলিত ওই পোস্টারে লেখা ছিল “রন আরাদ”—যার নাম এক নিখোঁজ ইসরাইলি পাইলটের স্মরণে ব্যবহার করা হয়েছে। হামাস এটিকে ‘বিদায়ের ছবি’ হিসেবে বর্ণনা করে বলেছে, গাজার সামরিক অভিযানের কারণে বন্দিদের জীবন ঝুঁকিতে পড়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ৬৬ হাজারের বেশি আহত হয়েছেন।
আরও পড়ুন
- • ‘আমাকে নিয়ে ভয় পায় বলেই দেশে ফিরতে দিচ্ছে না': সাকিব
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
