ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পশ্চিম তীরেও রক্ত ঝরিয়েছে ইসরায়েলি বাহিনী
প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৫, ১৬:২৩
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান ও হামাসের সম্মতি সত্ত্বেও থামছে না ইসরায়েলের গাজা ও পশ্চিম তীরে হামলা। শনিবার (৪ অক্টোবর) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গাজায় চালানো ধারাবাহিক হামলায় কমপক্ষে ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজা সিটির তুফ্ফাহ এলাকায় একটি বাড়িতে চালানো বিমান হামলায় একই পরিবারের ১৭ জন নিহত হন। তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী শিশুটির বয়স মাত্র ৮ মাস। নিহতদের মধ্যে অন্তত ৩ জন ত্রাণ নিতে যাওয়া ব্যক্তি ছিলেন।
এদিকে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বেথলেহেমের পূর্বে বেইত সাহুর এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও ৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
এর আগে, শুক্রবার রাতে সশস্ত্র সংগঠন হামাস যুদ্ধবিরতিতে সম্মতি জানায়। পরে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধের নির্দেশ দেন। তবে, তার এ নির্দেশ উপেক্ষা করে দখলদার বাহিনী আরও আক্রমণ চালায়।
বর্তমানে গাজায় মানবিক বিপর্যয় তীব্র আকার ধারণ করেছে। খাবার, পানি ও চিকিৎসার সংকট চরমে। আন্তর্জাতিক মহল ইসরায়েলকে মানবাধিকার লঙ্ঘন বন্ধে চাপ দিয়ে আসছে।
আরও পড়ুন
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
