২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:০৮

শিরোনাম
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল

পাকিস্তানে নিজেদের গ্রামে বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৩০

পাকিস্তানে নিজেদের গ্রামে বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৩০

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৫৩

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিরাহ উপত্যকার মাতরে দারা গ্রামে বিমান হামলা চালিয়েছে দেশটির বিমানবাহিনী।

রোববার (২১ সেপ্টেম্বর) রাতের এ হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর ঘাঁটি লক্ষ্য করে বিমান থেকে অন্তত ৮টি বোমা ফেলা হয়। তবে নিহতদের সবাই সাধারণ মানুষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি-ভিডিওতে ধ্বংসস্তূপের নিচে মরদেহ উদ্ধার করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পূর্ববর্তী এক প্রতিবেদনে জানিয়েছিল, এই অঞ্চলে ঘনঘন বিমান হামলা বেসামরিক নাগরিকদের প্রতি ভয়াবহ অবহেলার প্রতিফলন।

খাইবার পাখতুনখোয়া পুলিশ জানায়, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এলাকায় ৬০৫টি সন্ত্রাসী হামলায় ১৩৮ জন বেসামরিক নাগরিক ও ৭৯ পুলিশ নিহত হয়েছেন।

রোববারের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান মানবাধিকার কমিশন (HRCP)। তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করলেও সরকার এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

আরও পড়ুন