গাজায় যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ২১:৪০
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সাজানো ২০ দফা প্রস্তাবে সম্মতি জানিয়েছে ইসরায়েল।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ঘোষণা করা এ প্রস্তাবে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির বিস্তৃত কাঠামো ও বন্দিদের মুক্তি সংক্রান্ত শর্তাবলি রাখে যুক্তরাষ্ট্র। এখন ফিরতি নিশ্চিত করতে হামাসের আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা।
প্রস্তাব অনুযায়ী, হামাস সম্মত হলে ঘোষণার পর সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত—সব জিম্মিদের মুক্তি দেওয়া হবে। গাজার নিয়ন্ত্রণ হস্তান্তর করে সেখানে একটি অস্থায়ী প্রশাসন গঠন করার কথাও বলা হয়েছে; ওই প্রশাসন গঠনে অংশ নেবে আমেরিকা, ইউরোপ ও আরব দেশগুলো এবং ট্রাম্পের ভূমিকাও উল্লেখ আছে।
একই সঙ্গে প্রস্তাবে জোর দেওয়া হয়েছে—গাজার মানুষ তাদের ভূখণ্ডেই থাকবে, কাউকে জোরপূর্বক অন্য দেশে পাঠানো হবে না। তদুপরি হামাস ও গাজাকে সম্পূর্ণভাবে নিরস্ত্রকরণ, সুড়ঙ্গসহ হামাসের সার্বিক অবকাঠামো ধ্বংস এবং আরব দেশগুলোর সহায়তায় এই প্রক্রিয়া বাস্তবায়ন—এসব শর্তও প্রস্তাবে রয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রস্তাব গ্রহণের কথা জানিয়েছে; এখন মূল চাবিকাঠি হামাসের প্রতিক্রিয়া। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি আরব দেশগুলো হামাসকে নিরস্ত্র করতে ব্যর্থ হয় তবে ইসরায়েলই কঠোর পন্থায় এগোবে এবং যুক্তরাষ্ট্র তার পক্ষে থাকবে। একই সঙ্গে তিনি হামাসকে সতর্ক করেছেন—প্রস্তাব নাকচ করলে বা পরে পুনর্গঠন করলে কঠোর পদক্ষেপ নেবেন।
এখন থেকে পরিস্থিতির নতুন মোড় নির্ধারিত হবে হামাসের প্রতিক্রিয়ার উপর; আন্তর্জাতিক পর্যায়ে এগুলো কূটনৈতিক ও নিরাপত্তাজনিত বড় প্রভাব ফেলবে।
আরও পড়ুন
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
