২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:০৮

শিরোনাম
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল

ইসরায়েলি কারাগারে গ্রেটা থুনবার্গকে নির্যাতনের অভিযোগ মানবাধিকার সংস্থার

ইসরায়েলি কারাগারে গ্রেটা থুনবার্গকে নির্যাতনের অভিযোগ মানবাধিকার সংস্থার

প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৫, ০৬:৫৩

গাজাগামী আন্তর্জাতিক ত্রাণবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক হওয়া সুইডিশ জলবায়ু অ্যাক্টিভিস্ট গ্রেটা থুনবার্গসহ অধিকারকর্মীরা ইসরায়েলের কারাগারে দুর্ব্যবহার শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। মানবাধিকার সংস্থা আদালাহ এবং ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসায় আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে।

মানবাধিকার সংস্থা আদালাহ শনিবার ( অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে, আটককৃত বহু কর্মী কারাগারে পর্যাপ্ত খাবার পানি পাচ্ছেন না। এমনকি ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা কয়েকজন কর্মীকে মারধরও করেছে। ২২ বছর বয়সী থুনবার্গকে অত্যন্ত কঠোর এবং অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গত বুধবার রাতে গাজার নৌ-অবরোধ ভাঙার চেষ্টার সময় ইসরায়েলি নৌবাহিনী ৪২টি নৌযানসহ ৪৫০ জনেরও বেশি আন্তর্জাতিক কর্মীকে আটক করে। এদের মধ্যে ১৩৭ জনকে এরই মধ্যে তুরস্কে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আদালাহ জানায়, এক কর্মী তাদের আইনজীবীকে জানিয়েছেন যে, আটকের পর তাকে গ্রেটা থুনবার্গকে জোর করে ইসরায়েলি পতাকার সামনে দাঁড় করিয়ে ভিডিও ধারণ করা হয়। এদিকে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের দূতাবাস কর্মকর্তারা থুনবার্গের সঙ্গে কারাগারে দেখা করতে সক্ষম হয়েছেন। থুনবার্গ তাদের জানিয়েছেন, তিনি পানি শূন্যতায় ভুগছেন এবং তার শরীরে ছারপোকার কামড়ের কারণে ফুসকুড়ি দেখা দিয়েছে। তাকে দীর্ঘক্ষণ শক্ত মেঝেতে বসিয়ে রাখা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তুরস্কের আনাদোলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে সাংবাদিক এরসিন চেলিক আরও একধাপ এগিয়ে অভিযোগ করেন, কারা কর্তৃপক্ষ বিশেষভাবে থুনবার্গকে লক্ষ্যবস্তু বানিয়েছে এবং তাকে ইসরায়েলি পতাকায় চুম্বন করতে বাধ্য করেছে যদিও ইসরায়েলি কারা প্রশাসনের এক মুখপাত্র ধরনের ঘটনা সম্পর্কে অবগত নন বলে দাবি করেছেন।

এদিকে, ইসরায়েলের চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির কারাগার পরিদর্শন শেষে এক বিবৃতিতে বলেন, যেমনটি প্রতিশ্রুতি দিয়েছিলাম, সন্ত্রাসবাদের সমর্থক এই অধিকারকর্মীরা এখন নিরাপত্তা কারাগারে ফিলিস্তিনি বন্দিদের মতোই কঠোর শর্তে রয়েছে। তার এই বক্তব্য নির্যাতনের অভিযোগকে আরও উস্কে দিয়েছে। বন্দিদের ন্যূনতমেরও ন্যূনতম সুবিধা দেওয়া হচ্ছে বলেও তিনি নিশ্চিত করেন।

আরও পড়ুন