ড. ইউনূসের পর এবার শারজিল-খালিদ, ভারতে মুসলিম কৃতীদের ‘রাবণ’ বানানোর নতুন প্রবণতা
প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫, ০৫:২৩
পশ্চিমবঙ্গের পূজামণ্ডপে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘অসুর’ হিসেবে চিত্রিত করার বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার ভারতের রাজধানী দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (JNU) একই ধরনের ঘটনা ঘটল। দশেরা উৎসবকে কেন্দ্র করে উগ্র হিন্দুত্ববাদী ছাত্র সংগঠন এবিভিপি (ABVP) বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতী মুসলিম শিক্ষার্থী উমর খালিদ ও শারজিল ইমামকে পৌরাণিক খলনায়ক ‘রাবণ’ হিসেবে চিত্রিত করে।
গত ২ সেপ্টেম্বর রাতে এবিভিপির এই কর্মসূচির পরই প্রতিবাদে নামে আইসা, এসএফআইসহ অন্যান্য ছাত্র সংগঠন। তাদের অভিযোগ, এটি মুসলিমবিদ্বেষ ছড়ানোর একটি ঘৃণ্য প্রচেষ্টা। প্রতিবাদী শিক্ষার্থীরা বলেন, উমর খালিদ ও শারজিল ইমাম আদালতে দোষী প্রমাণিত হননি; এমতাবস্থায় তাদের রাবণ হিসেবে দেখানো সম্মানহানির সামিল।
প্রতিবাদে বাম সংগঠনগুলো জুতা হাতে বিক্ষোভ প্রদর্শন করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বাম সংগঠনগুলোর অভিযোগ, এবিভিপি পরিকল্পিতভাবে ক্যাম্পাসে ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে। অন্যদিকে, এবিভিপি পাল্টা অভিযোগ করেছে, তাদের দুর্গা বিসর্জন শোভাযাত্রায় বামপন্থী ছাত্ররা হামলা চালিয়েছে। এই ঘটনাকে ঘিরে JNU ক্যাম্পাসে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আরও পড়ুন
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
