২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:০৮

শিরোনাম
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল

লস অ্যাঞ্জেলস অগ্নিকাণ্ডে নিহত ১২, ধরা পড়ল নেপথ্য নায়ক

লস অ্যাঞ্জেলস অগ্নিকাণ্ডে নিহত ১২, ধরা পড়ল নেপথ্য নায়ক

প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৫, ১২:২৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে বছরের শুরুতে ঘটে যাওয়া ভয়াবহ 'পালিসেডস অগ্নিকাণ্ড' ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে—এমন অভিযোগে ফ্লোরিডা থেকে জনাথন রিন্ডারকনেক্ট (২৯) নামে এক উবার চালককে গ্রেফতার করেছে মার্কিন বিচার বিভাগ।

অভিযোগপত্রে বলা হয়, গত ১ জানুয়ারি মধ্যরাতে উবার চালকের শিফট শেষে জনাথন লস অ্যাঞ্জেলসের প্যাসিফিক পালিসেডস এলাকার পাহাড়ি ট্রেইলে গাছপালা ও কাগজে আগুন দেন। প্রথমে স্থানীয় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে মনে করলেও, এটি ভূগর্ভে জ্বলতে থাকে এবং ৭ জানুয়ারি তা আবার দাউ দাউ করে ছড়িয়ে পড়ে।

ফেডারেল তদন্তে জানা যায়, আগুনে পুড়ে যায় মালিবু, টোপাঙ্গা ও প্যাসিফিক পালিসেডসের প্রায় ৬,০০০ ভবন। নিহত হন ১২ জন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫০ বিলিয়ন ডলার।

তদন্তে অংশ নেয় ATF, লস অ্যাঞ্জেলস পুলিশ ও দমকল বিভাগ। তদন্তকারীরা জানিয়েছেন, আগুন লাগানোর সময় এলাকাটিতে জনাথন ছাড়া আর কেউ ছিলেন না। তিনি নিজের মোবাইলে দমকলের অভিযান ভিডিও করেন এবং ৯১১ নম্বরে বহুবার ফোনও করেন।

ফ্লোরিডা থেকে গ্রেফতার জনাথনকে ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্টে স্থানান্তর করা হবে। তার বিরুদ্ধে ফেডারেল আরসনের অভিযোগ আনা হয়েছে, যার সর্বোচ্চ শাস্তি ২০ বছরের কারাদণ্ড।

এ ঘটনায় লস অ্যাঞ্জেলসের মেয়র ক্যারেন ব্যাস শহরের ফায়ার চিফকে বরখাস্ত করেন। এক বিবৃতিতে তিনি বলেন, “আজকের এই গ্রেফতার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য বিচার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।”

আরও পড়ুন