২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:০৭

শিরোনাম
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল

দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫, ১৭:৫৭

ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৪ জন। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রত্যক্ষদর্শী ও দিল্লি পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানায়, বিস্ফোরণটি ছিল “অত্যন্ত শক্তিশালী”। আশপাশের তিন থেকে চারটি গাড়িতে আগুন ধরে যায় এবং সেগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। আহতদের স্থানীয় লোক নায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই নিহতের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

দিল্লি ফায়ার ডিপার্টমেন্টের এক মুখপাত্র বলেন, “লাল কেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১–এর কাছে একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাই। খবর পাওয়ার পরপরই ২০টি দমকল গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।”

বিস্ফোরণের পরপরই এলাকা কর্ডন করে ফেলেছে নিরাপত্তা বাহিনী। ঘটনার পর দিল্লির পাশাপাশি মুম্বাই, জয়পুর, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওচিত্রে দেখা গেছে, একটি ভ্যানের দরজা উড়ে গেছে, আশপাশে কয়েকটি গাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়ে আছে, এবং মাটিতে ছড়িয়ে আছে ধ্বংসস্তূপ ও দেহাবশেষ। 

ফরেনসিক ও প্রযুক্তিগত বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। তারা বিস্ফোরণের ধরন ও কারণ নির্ধারণে কাজ শুরু করেছে। তবে এখনো স্পষ্টভাবে জানা যায়নি, এটি কোনো দুর্ঘটনা না নাশকতা।

আরও পড়ুন