২৪ জুন ২০২৬, বুধবার, ২০:২২

শিরোনাম
দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে শুরু প্রস্তুতি পেনশনের ভোগান্তি কমাতে ওপিটিএমএস চালু করছে সরকার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭ জুনে এ পর্যন্ত দেশে রেমিট্যান্স এল ২২৩ কোটি ডলার ৪ কোটি লিটার ভোজ্যতেল ও ২২ হাজার ৫০০ টন মসুর ডাল কেনার অনুমোদন স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে সরকার

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:২৮

বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসন (ইমপিচমেন্ট) এবং দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও নবনির্বাচিত জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, “আসন্ন সংসদ অধিবেশনের প্রথম কাজই হওয়া উচিত ফ্যাসিস্ট আমলের এই রাষ্ট্রপতিকে অভিশংসন করা। সরকারি ও বিরোধী দল মিলে এই কাজটি করতে হবে, কারণ ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্য রয়েছে।” তিনি অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং তাঁর নীরবতা গণহত্যাকে উসকে দিয়েছে। এছাড়া রাষ্ট্রপতির বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও শপথ লঙ্ঘনের অভিযোগ তুলে তাঁকে দ্রুত গ্রেপ্তার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পুনরায় শুরু হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, এনসিপি নেতা সারজিস আলম ও হান্নান মাসুদসহ কর্মীরা দেশের বিভিন্ন স্থানে হামলার শিকার হচ্ছেন। তিনি প্রশ্ন তোলেন, “প্রশাসনের সহযোগিতা ছাড়া নিষিদ্ধ ঘোষিত একটি দল কীভাবে কার্যক্রম চালায়? সরকারের সাথে আওয়ামী লীগের কোনো গোপন চুক্তি হয়েছে কি না, তা আমাদের জানা নেই; কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে সেটাই মনে হচ্ছে।”

তিনি বলেন, প্রশাসন যদি আইনগতভাবে নিষিদ্ধ দলটিকে কার্যক্রম পরিচালনার সুযোগ করে দেয়, তবে জনগণের পক্ষ থেকে আবারও ‘প্রতিরোধের ডাক’ দেওয়া হবে। সরকার কি আইনের শাসনের পথে হাঁটবে, নাকি দেশকে গৃহযুদ্ধের পরিস্থিতির দিকে ঠেলে দেবে।

আরও পড়ুন