খাগড়াছড়িতে সেনা অভিযানে নিহত ১, আত্মসমর্পণ ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ১৯:৩৮
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় পৃথক দুটি অভিযানে সশস্ত্র সংগঠনের তিন সদস্যকে নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এর মধ্যে দুইজন আত্মসমর্পণ করেছেন এবং একজন গুলি বিনিময়ে নিহত হয়েছেন। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, গত ২৩ জুন পানছড়ি উপজেলার বরকলক এলাকায় পরিচালিত অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্যরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। একপর্যায়ে সংগঠনটির দুই সদস্য দুটি একে-৪৭ রাইফেল, দুটি ম্যাগাজিন ও ১৩২ রাউন্ড গুলিসহ আত্মসমর্পণ করেন।
অন্যদিকে, বুধবার (২৪ জুন) সকালে রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে গুলি বিনিময়ের ঘটনায় সশস্ত্র সংগঠনের এক সদস্য নিহত হন। ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল, একটি ম্যাগাজিন, একটি পাইপগান, ২৭ রাউন্ড গুলি ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিফলন/এনজেএস
আরও পড়ুন
- • কিশোরগঞ্জে ৫০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ
- • সঞ্চয়পত্রে অনীহা দেখালে কঠোর হবে বাংলাদেশ ব্যাংক
- • জুলাইতেই মিলতে পারে মালয়েশিয়া শ্রমবাজারের সুখবর
- • ‘সব ইহুদিই তোমার ওপর ক্ষুব্ধ’, নেতানিয়াহুকে ট্রাম্প!
- • পৃথিবীর কাছে আসছে গ্রহাণু, নেই সংঘর্ষের শঙ্কা
- • দুই জেলায় অভিযান, অনলাইন জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ৪
- • হরমুজে আটকে ১১ হাজার নাবিক, উদ্ধার মিশনে আইএমও
- • খাগড়াছড়িতে সেনা অভিযানে নিহত ১, আত্মসমর্পণ ২
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
