খেজুরের প্যাকেটে ৭ হাজার পিস ইয়াবা, গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ মার্চ, ২০২৬, ০০:৪৪
বগুড়ার শিবগঞ্জে খেজুরের প্যাকেটের আদলে মোড়ানো অবস্থায় ৬ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ শংকর চন্দ্র রায় (৫৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রবিবার (১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসি বগুড়ার উপপরিচালক জিল্লুর রহমান। এর আগে গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার ভরিয়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শংকর চন্দ্র গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের শিংজানি গ্রামের বাসিন্দা।
ডিএনসির কর্মকর্তা জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি যাত্রীবাহী বাসে করে ইয়াবার চালান আনা হচ্ছে। তথ্যের ভিত্তিতে ভরিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই সময় আদিবা ক্ল্যাসিক পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে শংকর চন্দ্র রায়ের কাছ থেকে প্রায় সাত হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে বলে জানান ডিএনসি কর্মকর্তা।
আরও পড়ুন
- • আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- • মেসি ম্যাজিকে অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটে আর্জেন্টিনা
- • লেবাননে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার দাবি ইসরায়েলের
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি
- • চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- • আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিক
- • মেসির পেনাল্টি মিসে হতবাক ডালাস
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
