২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ০১:৩৩

শিরোনাম
চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ চীন সফরে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার আলোচনা রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইল বাংলাদেশ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম ঢাকায় রাসায়নিক অস্ত্র কনভেনশন বিষয়ক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত ৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ০০:০৫

আরেকটি ম্যাচ, আরেকটি ইতিহাস। অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে বসেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা অধিনায়কের গোলসংখ্যা এখন ১৭।

এর আগে আলজেরিয়ার বিপক্ষে গোল করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। এবার অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে ক্লোসাকে পেছনে ফেলে এককভাবে শীর্ষে উঠে গেলেন তিনি।

ডালাসে অনুষ্ঠিত গ্রুপ ‘জে’-এর ম্যাচে ৩৯তম মিনিটে জালের দেখা পান আর্জেন্টাইন মহাতারকা। তার গোলেই এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। নকআউট পর্ব নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামা আর্জেন্টিনার জন্য এই রাত তাই রূপ নেয় ইতিহাস গড়ার রাতে।

ম্যাচের আগে গঞ্জালো মন্টিয়েলের চোটের কারণে শুরুর একাদশে একটি পরিবর্তন আনে কোচ লিওনেল স্ক্যালোনি। ডান প্রান্তে সুযোগ পান নাহুয়েল মলিনা। হুলিয়ান আলভারেজকে নিয়ে আলোচনা থাকলেও লাউতারো মার্টিনেজের ওপরই আস্থা রাখেন আর্জেন্টাইন কোচ।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন