মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনা, নিহত স্বামী-স্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬, ২১:১৫
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরাহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কর উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ডর কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পল্লী চিকিৎসক মোনায়েম খান (৫০)। তিনি ঘটনাস্থলেই মারা যান। আর তার স্ত্রী জোসনা আক্তার (৪৫) মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকার দক্ষিণখান থানা এলাকায় স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে ফরিদপুর গ্রামের বাড়ি যাচ্ছিলেন পল্লী চিকিৎসক মোনায়েম খান। পথিমধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাস আরেকটি পণ্যবাহী ট্রাককে অতিক্রম করে গিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোনায়েম খান মারা যায়। তার স্ত্রী জোসনা আক্তারকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মত্যু হয়।
ওসি আরও জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা রয়েছে। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
আরও পড়ুন
- • প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ
- • অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তনে আর্জেন্টিনার একাদশ
- • রাজধানীতে ফের আকস্মিক ভূমিকম্প!
- • ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানীসহ পুরো দেশ
- • চীন সফরে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার আলোচনা
- • রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইল বাংলাদেশ
- • সন্ধ্যা থেকে পাঁচ জেলায় মাঠে নামল বিজিবি
- • জুলাইতেই বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
