নীলফামারীতে বিদেশি জাল টাকাসহ, গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬, ১৬:১৭
নীলফামারীর কিশোরগঞ্জে বিদেশি জাল টাকাসহ মমিজুল ইসলাম (৩০) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে মালেশিয়ান রিঙ্গিত, সৌদি রিয়াল, থাইল্যান্ডের বাথ ও জাল পাসপোর্ট উদ্ধার করা হয়।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতলুবর রহমান। গ্রেপ্তার মমিজুল কিশোরগঞ্জের নিতাই কুঠিয়ালপাড়ার নূর হোসেনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে নিতাই ইউনিয়নের মধুপুর ফুলবাড়ী (আবাসন) গুচ্ছগ্রামের মমিজুলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় জাল বিদেশি কারেন্সি মালয়েশিয়ান ১০০ রিঙ্গিত নোট ৫৮০টি, সৌদি আরবের ১০০ রিয়াল নোট ৯০টি, ৫০০ রিয়াল নোট ১৯০টি, থাইল্যান্ডের ১০০০ বাথ নোট ১৯০টি, ৫০০ বাথ নোট ২৯০টি ও ৬টি জাল পাসপোর্ট এবং ১টি মোবাইল উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতলুবর রহমান বলেন, ‘ঈদকে কেন্দ্র করে আমরা জাল টাকা ছাপানোর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাই। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশের বিদেশি জাল নোট উদ্ধার করি। এসব জাল নোট আসামি ও তার সহযোগীরা ভিসা প্রতারণায় ব্যবহার করত। আসামি মমিজুলের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’
আরও পড়ুন
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি
- • চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- • আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিক
- • মেসির পেনাল্টি মিসে হতবাক ডালাস
- • ৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ ব্যবহারের নির্দেশনা
- • প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ
- • অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তনে আর্জেন্টিনার একাদশ
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
