২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ০৯:৩৮

শিরোনাম
হরমুজ প্রণালি পেরিয়েছে এমভি বাংলার জয়যাত্রা, চার মাস পর স্বস্তিতে ৩১ বাংলাদেশি নাবিক আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ রাজধানীতে ফের আকস্মিক ভূমিকম্প! চীন সফরে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার আলোচনা রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইল বাংলাদেশ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম

ফতুল্লায় লাশ রেখে পালাতে গিয়ে অ্যাম্বুল্যান্সসহ আটক ২

ফতুল্লায় লাশ রেখে পালাতে গিয়ে অ্যাম্বুল্যান্সসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬, ২১:৫৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশে লাশ রেখে পালানোর সময় চালক ও হেলপারসহ অ্যাম্বুল্যান্স জব্দ করেছে স্থানীয় জনতা। 

বুধবার (২৫ মার্চ) সকাল ৯টার দিকে ফতুল্লার নরসিংপুর এলাকার তারা স্পিনিং মিলের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাজু মিয়া ও তার হেলপার হৃদয়কে হেফাজতে নিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ। ​

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তারা স্পিনিং মিলের সামনে সন্দেহজনকভাবে লাশ ফেলে পালানোর চেষ্টাকালে এলাকাবাসী ধাওয়া দিয়ে অ্যাম্বুল্যান্সটি চালকসহ আটক করে। পরে তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি জানায়।

অ্যাম্বুল্যান্স চালক রাজু মিয়া দাবি করেন, খানপুর হাসপাতাল থেকে লাশটি দাফনের উদ্দেশ্যে বক্তাবলী নেওয়ার কথা বলে আমাকে ভাড়া করা হয়েছিল। কিন্তু পঞ্চবটী আসার পর ভাড়া করা ব্যক্তিরা গাড়ি থেকে নেমে যায় এবং আমাকে লাশ নিয়ে বক্তাবলী ঘাটে যেতে বলে। এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

হেলপার ​হৃদয় জানান, চালক তাকে ভয়ে সাহায্য করার অনুরোধ করায় তিনি গাড়িতে উঠেছিলেন। তিনি লাশের স্বজন বা চালকের সহকারী নন।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল জানান, আমরা ঘটনাস্থলে এসে অ্যাম্বুল্যান্স ও লাশটি হেফাজতে নিয়েছি। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

তদন্তসাপেক্ষে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।​ শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে এবং চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন