২২ জুন ২০২৬, সোমবার, ২৩:০১

শিরোনাম
প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ চীন সফরে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার আলোচনা রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইল বাংলাদেশ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম ঢাকায় রাসায়নিক অস্ত্র কনভেনশন বিষয়ক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত ৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দ্রুত মার্কিন ঘাঁটি সংলগ্ন এলাকা ছাড়ার আহ্বান ইরানের

দ্রুত মার্কিন ঘাঁটি সংলগ্ন এলাকা ছাড়ার আহ্বান ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬, ১৮:৩১

মার্কিন বাহিনী মোতায়েন থাকা এলাকাগুলো থেকে সরে যাওয়ার জন্য সাধারণ জনগণের উদ্দেশে সতর্কতা জারি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

আইআরজিসি-সংশ্লিষ্ট ফার্স নিউজ এজেন্সির মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বেসামরিক এলাকা ও নিরীহ মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে আইআরজিসি।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে বেসামরিক নাগরিক ও ইরানি কর্মকর্তাদের হত্যার জন্যও অভিযুক্ত করা হয়েছে।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আইআরজিসি বেশ কয়েকটি সতর্কতা জারি করেছে। যেমন, ১৪ই মার্চ মধ্যপ্রাচ্যে মার্কিন শিল্প স্থাপনার কাছে বসবাসকারী বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছিল।

তবে, এই সর্বশেষ সতর্কবার্তায় তারা কোনো নির্দিষ্ট স্থানের কথা উল্লেখ করেনি।

সূত্র: বিবিসি বাংলা

আরও পড়ুন