ব্রাহ্মণবাড়িয়ার গঙ্গাস্নানে তলিয়ে যাওয়া শিশুর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ২০:১৬
ব্রাহ্মণবাড়িয়ায় গঙ্গাস্নানে গিয়ে তিতাস নদীতে তলিয়ে যাওয়া শিশু অপর্ণা সূত্রধরের লাশ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকালে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহত অপর্ণা সূত্রধর ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কলেজপাড়ার (ডিসি-এসপি সড়ক) অমৃত সূত্রধরের মেয়ে। সে খ্রিস্ট্রিয়ান মিশন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্র জানা যায়, গত শুক্রবার ভোরে গোকর্ণঘাট এলাকায় তিতাস নদী-তে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান চলাকালে অপর্ণা তার মায়ের সঙ্গে পানিতে নামে। এ সময় হঠাৎ সে তলিয়ে যায়।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। পরে কিশোরগঞ্জের ভৈরব থেকে আসা ডুবুরিদলও উদ্ধারকাজে অংশ নেয়। তবে সেদিন শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, শনিবার সকালে নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
- • লেবাননে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার দাবি ইসরায়েলের
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি
- • চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- • আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিক
- • মেসির পেনাল্টি মিসে হতবাক ডালাস
- • ৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ ব্যবহারের নির্দেশনা
- • প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
