২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ০০:৩৬

শিরোনাম
চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ চীন সফরে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার আলোচনা রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইল বাংলাদেশ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম ঢাকায় রাসায়নিক অস্ত্র কনভেনশন বিষয়ক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত ৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

ইন্দোনেশিয়া-ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

ইন্দোনেশিয়া-ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬, ০২:১৮

৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চল এবং ফিলিপাইন। শনিবার দুপুরের দিকে এ ভূমিকম্প হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইন্দোনেশিয়ায় কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে দেশটির উত্তরাঞ্চলীয় তালাউদ দ্বীপে। 

ইউএসজিসের বিবৃতিতে বলা হয়েছে, তালুদ দ্বীপ থেকে ৯০ কিলোমিটার দক্ষিণপূর্বে ফিলিপিনো দ্বীপ মিন্দানাওয়ে ভূপৃষ্ঠের ৯৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। মিন্দানাও দ্বীপটি ফিলিপাইনের সারাঙ্গানি প্রদেশের অন্তর্গত। 

ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, শক্তিশালী কম্পন অনুভূত হলেও ভূমিকম্পে হতাহত কিংবা উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির তথ্য এখনও পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন— দক্ষিণপূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভৌগলিকভাবে প্রশান্ত মহাসগারের ‘আগ্নেয় মেখলা’ বা ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় ভূমিকম্প এ দু’টি দেশে প্রায় নৈমিত্তিক ঘটনা।

চলতি শতকে ইন্দোনেশিয়ায় সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি হয়েছিল ২০০৪ সালে। ৯ দশমিক ১ মাত্রার সেই ভূমিকম্প ও তার জেরে সৃষ্ট সুনামিতে দেশটিতে প্রাণ হারিয়েছিলেন ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ।

আরও পড়ুন