২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ০২:৫০

শিরোনাম
আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিক ৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ ব্যবহারের নির্দেশনা রাজধানীতে ফের আকস্মিক ভূমিকম্প! ভারতের লখনৌতে কোচিং সেন্টারে আগুন, নিহত অন্তত ১৫ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চার দিনে জমা ১৭ লাখ টাকার বেশি তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স, বন্ধ শত শত স্কুল

মধ্যপ্রাচ্যে ৪০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে নিহতের সংখ্যা ৫৩৭৮

মধ্যপ্রাচ্যে ৪০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে নিহতের সংখ্যা ৫৩৭৮

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৬, ০১:২২

দীর্ঘ ৪০ দিনের নারকীয় ধ্বংসযজ্ঞ আর রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে মধ্যপ্রাচ্যজুড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৫ হাজার ৩৭৮ জন। পাকিস্তানের মধ্যস্থতায় এই শান্তি চুক্তি কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

চুক্তির শর্ত অনুযায়ী, ইসরায়েল লেবানন ব্যতীত ইরানের মূল ভূখণ্ডে হামলা বন্ধ রাখবে। বিনিময়ে তেহরান আগামী দুই সপ্তাহ হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করবে। তবে যুদ্ধবিরতি কার্যকরের আগে বিভিন্ন দেশের নিহতের যে পরিসংখ্যান ফুটে উঠেছে, তা অত্যন্ত ভয়াবহ। ইরানের মানবাধিকার সংস্থা ‘HRANA’ এবং হাসপাতাল সূত্রে জানা গেছে, ইরানে নিহতের সংখ্যা ৩ হাজার ৬৩৬ ছাড়িয়েছে, যার মধ্যে ১ হাজার ৭০১ জনই বেসামরিক নাগরিক এবং ২৫৪ জন শিশু। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ১ হাজার ৫৩০ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১০ জন লেবানিজ সেনা ও ৩ জন জাতিসংঘ শান্তিরক্ষী রয়েছেন।

এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন মধ্যপ্রাচ্যে কর্মরত ৬ জন প্রবাসী বাংলাদেশি শ্রমিকও। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া ওমানের শিল্পাঞ্চলে ড্রোন হামলায় ২১ জন, মার্কিন ১৩ জন সেনা, এবং সংযুক্ত আরব আমিরাতের ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন