চাঁদপুরে জাটকা ধরায় ১৬ জেলে আটক, ৯ জনের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬, ০১:৫৯
চাঁদপুর সদর উপজেলার পদ্মা মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় আটক ১৬ জেলের মধ্যে ৯ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাকি ৭ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- বিল্লাল হোসেন (৩৫), জলিল (১৮), ইয়াছিন (৩৬), হেকমত আলী (২৫), রহমত উল্লাহ (৩০), আবুল বাশার গাজী (৪৫), মো. জাহিদ (১৮), মো. ছলেমান গাজী (১৮), রবিউল (১৮)। এদের বাড়ি শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এসব তথ্য জানান।
মিজানুর রহমান বলেন, দুপুর ১২টা হতে বিকাল ৫ টা পর্যন্ত জেলা টাস্কফোর্সের অভিযানে ১৬জন অসাধু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরে। এ অপরাধে তাদের আটক করা হয়। এ সময় ৪টি ইঞ্জিন চালিত কাঠের নৌকো, একটি বেহুন্দী জাল ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং পুড়িয়ে নষ্ট করা হয়।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী।
অভিযানে চাঁদপুর সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী, কোস্ট গার্ড সিসি কামরুল ইসলামসহ তার টিম ও নৌপুলিশ টিম উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্টে দুইজনকে ৩ মাসের জেল ও ৫০০ টাকা করে জরিমানা, তিনজনকে ১ মাসের জেল ও ৫০০ টাকা জরিমানা, তিনজনকে ১৫ দিনের জেল ও ২০০ টাকা করে জরিমানা এবং একজনকে ১৫ দিনের জেল ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন
- • প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ
- • অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তনে আর্জেন্টিনার একাদশ
- • রাজধানীতে ফের আকস্মিক ভূমিকম্প!
- • ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানীসহ পুরো দেশ
- • চীন সফরে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার আলোচনা
- • রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইল বাংলাদেশ
- • সন্ধ্যা থেকে পাঁচ জেলায় মাঠে নামল বিজিবি
- • জুলাইতেই বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
