২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ০২:২৮

শিরোনাম
আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিক ৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ ব্যবহারের নির্দেশনা রাজধানীতে ফের আকস্মিক ভূমিকম্প! ভারতের লখনৌতে কোচিং সেন্টারে আগুন, নিহত অন্তত ১৫ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চার দিনে জমা ১৭ লাখ টাকার বেশি তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স, বন্ধ শত শত স্কুল

চাকরির প্রলোভনে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

চাকরির প্রলোভনে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদিক

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ২৩:৪৮

খাগড়াছড়ির গুইমারার এক বিধবা নারীকে চাকরির লোভ দেখিয়ে চট্টগ্রামের হাটহাজারীতে নিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে গুইমারা থানায় মামলার পর একজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৩ জুন গুইমারার হাফছড়ি ইউনিয়নের পশ্চিম কুকিছড়া এলাকার ৩০ বছরের এক মারমা নারীকে বড়ইতলী গ্রামের বাসিন্দা ম্রাচাই মারমা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে চট্টগ্রাম নিয়ে যায়। রাতে তাকে হাটহাজারী এলাকায় নিয়ে একটি বাসায় উঠেন ম্রাচাই মারমা। পরবর্তীতে সেখানে চারজন মিলে গণধর্ষণ করে ভিকটিমকে।

বিধবার ছোটভাই জানান, ম্রাচাই মারমা তাদের পাশের গ্রামের বড়ইতলী এলাকার বাসিন্দা। সে তার বোনকে চাকরি দেওয়ার নাম করে চট্টগ্রাম নিয়ে গেছে। চাকরি না দিয়ে হাটহাজারীতে নিয়ে গিয়ে কয়েকজন মিলে ধর্ষণ করেছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহরাওয়ার্দী জানান, এ ঘটনায় ভিকটিমের ছোটভাই বাদী হয়ে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় গুইমারা থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ম্রাচাই মারমাকে গ্রেফতার করা হয়। মামলায় অভিযুক্ত বাকি তিন আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিমের প্রাথমিক ডাক্তারি পরীক্ষা করা হয়েছে বলে জানান ওসি।

আরও পড়ুন