২২ জুন ২০২৬, সোমবার, ২৩:০৪

শিরোনাম
প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ চীন সফরে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার আলোচনা রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইল বাংলাদেশ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম ঢাকায় রাসায়নিক অস্ত্র কনভেনশন বিষয়ক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত ৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

লন্ডনে তথ্য উপদেষ্টার গাড়িতে হামলার চেষ্টা, সরকারের তীব্র নিন্দা

লন্ডনে তথ্য উপদেষ্টার গাড়িতে হামলার চেষ্টা, সরকারের তীব্র নিন্দা

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২২:০২

লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের গাড়িতে হামলার চেষ্টার ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছে অন্তবর্তী সরকার। শনিবার (১৩ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়, গতকাল (১২ সেপ্টেম্বর) মাহফুজ আলম লন্ডনের সোয়াস-ইউনিভার্সিটি অব লন্ডনে বাংলাদেশের জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি শেষে বের হলে একদল বিক্ষোভকারী বাংলাদেশ হাইকমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ করে এবং কিছু সময়ের জন্য গাড়ির পথরোধ করে। তবে মেট্রোপলিটন পুলিশ তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিক প্রতিবেদনে জানা যায়, আক্রান্ত গাড়িতে উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন না।

এর আগে নিউইয়র্ক সফরকালে একইভাবে বিক্ষোভকারীদের হামলার মুখে পড়েছিলেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “গণতন্ত্রে যুক্তির জায়গায় আক্রমণ কিংবা বিতর্কের জায়গায় সন্ত্রাসের কোনো স্থান নেই। সহিংসতা কোনো প্রতিবাদ নয়, ভয় দেখানো মত প্রকাশের স্বাধীনতা নয়।”

বিবৃতিতে আরও বলা হয়, কূটনৈতিক গাড়িতে হামলা চালানো আন্তর্জাতিক শিষ্টাচার লঙ্ঘন। একই সঙ্গে মেট্রোপলিটন পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা জানানো হয়।

এ ঘটনায় সরকার তিন দফা পদক্ষেপ ঘোষণা করেছে—
১. হামলায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার আহ্বান।
২. প্রবাসী রাজনীতিবিদদের সহিংসতা বর্জনের আহ্বান।
৩. শান্তিপূর্ণ প্রতিবাদ ও নাগরিকদের নিরাপদ অংশগ্রহণের নিশ্চয়তা পুনর্ব্যক্ত।

বিবৃতিতে আরও বলা হয়, গণতন্ত্রে আবেগের পাশাপাশি আত্মসংযমও জরুরি।

সূত্র: বাসস

আরও পড়ুন