২৯ জুলাই ২০২৬, বুধবার, ০০:৪৮

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই সাংবাদিকের

উত্তরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই সাংবাদিকের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ১১:৪০

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বিশ্বকাপ ফুটবল খেলা দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে একটি বাসের চাপায় গুরুতর আহত হন তারা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর রাতে উত্তরার জসীমউদ্দীন মোড় থেকে রাজলক্ষ্মী এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দৈনিক প্রাণের বাংলাদেশ-এর স্টাফ রিপোর্টার মোহাম্মদ রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত-এর স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান

জানা গেছে, বিশ্বকাপের ম্যাচ দেখে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। পথে একটি দ্রুতগতির বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিলে গুরুতর আহত হন দুজনই।

পরে তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার কারণ এবং ঘাতক বাসটি শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন