ছাত্রদল নেতার নেতৃত্বে জবি শিক্ষার্থী-সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬, ১২:৩৫
রাজধানীর মতিঝিল এলাকায় শিক্ষার্থীদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। হামলাকারীদের বিরুদ্ধে মারধর, ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে মতিঝিল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ফকিরাপুল সংলগ্ন এলাকায় ভুক্তভোগী সাজু আহমেদ তার সহপাঠী মুনতাসির নাবিদ সংগ্রামকে সঙ্গে নিয়ে টিউশনে যাচ্ছিলেন। এ সময় নাদিম (২৪) ও আরিফ (২৫)-এর নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল তাদের গতিরোধ করে অতর্কিত হামলা চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও এদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা প্রথমে কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে তাদের মাটিতে ফেলে দেয়। পরে হেলমেটসহ বিভিন্ন বস্তু দিয়ে আঘাত করলে তারা গুরুতর আহত হন। একপর্যায়ে তাদের জিম্মি করে রাখা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সাংবাদিক মাহফুজুর রহমান শিশির। এ সময় হামলাকারীরা তার সঙ্গেও অসদাচরণ করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে পুনরায় ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে আবারও আক্রমণ চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এ সময় হামলাকারীরা লোহার রড, হকিস্টিক ও লাঠিসহ দেশীয় অস্ত্র ব্যবহার করে নির্বিচারে মারধর করে। এতে সাজু আহমেদসহ অন্যরা গুরুতর আহত হন।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা একটি ডিজিটাল মাইক্রোফোন, নেকব্যান্ড, হাতঘড়ি, নগদ ১৪ হাজার ৮০০ টাকা এবং একটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়। পাশাপাশি থানায় অভিযোগ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী সাজু আহমেদ মতিঝিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে মতিঝিল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন
- • ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর
- • মিরপুরে ফের উদ্ধার নারীর অর্ধগলিত মরদেহ
- • রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা ৭ জুন
- • ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী
- • অধিনায়কত্ব হারানোর শঙ্কায় সুরিয়াকুমার যাদব
- • মোংলা বন্দরে আমদানি-রফতানিতে নতুন রেকর্ড
- • ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু
- • ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
