১৫ জুন ২০২৬, সোমবার, ১৭:০১

শিরোনাম
দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ১ আগস্ট থেকে সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম দীর্ঘ বিরতির পর চালু হচ্ছে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট দিল্লি বিমানবন্দরের ঘটনায় গুরুত্ব দিচ্ছে সরকার, আজই জানানো হবে সিদ্ধান্ত ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ট্রেন-মেট্রোরেলে হাফ ভাড়া চেয়ে হাইকোর্টে রিট

ট্রেন-মেট্রোরেলে হাফ ভাড়া চেয়ে হাইকোর্টে রিট

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ২০:৩১

ট্রেনে দাঁড়ানো যাত্রীদের জন্য শতভাগ স্ট্যান্ডিং টিকিট চালুসহ ১৩ দফা নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন নরসিংদীর বাসিন্দা আরিফুর রহমান মুরাদ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চে এ রিট দায়ের করা হয়।

রিটে রেলপথ মন্ত্রণালয় ও মেট্রোরেল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটে যেসব নির্দেশনা চাওয়া হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো—

  • ট্রেনে ১০০% স্ট্যান্ডিং টিকিট চালু,

  • শিক্ষার্থী ও দাঁড়ানো যাত্রীদের হাফ ভাড়া,

  • ট্রেনে পর্যাপ্ত বগি সংযোজন ও সময়মতো চলাচল নিশ্চিতকরণ,

  • স্টেশনে মোবাইল চার্জিং পয়েন্ট ও পাবলিক টয়লেট নিশ্চিত করা,

  • মেট্রোরেলে মাগরিব নামাজের স্থান নির্ধারণ এবং টয়লেট ইজারা বাতিল,

  • টিকিট বিক্রিতে স্বচ্ছতা আনতে টিটিইয়ের বিকল্প ব্যবস্থা,

  • দুর্ঘটনা রোধে স্টেশন প্লাটফর্মের সব অবৈধ দোকান উচ্ছেদ।

আবেদনকারী জানান, যাত্রীসেবার উন্নয়ন ও দুর্নীতি-অনিয়ম দূর করতেই এই জনস্বার্থমূলক রিট দায়ের করা হয়েছে।

আরও পড়ুন