১৭ জুন ২০২৬, বুধবার, ১৪:৪৮

শিরোনাম
দেশে প্রথমবার ফ্রি ট্রেড জোন গঠনের সিদ্ধান্ত, জানালেন মন্ত্রিপরিষদ সচিব আজ বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন আশুরা ফ্যামেলি কার্ড বিতরণে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী এমপিদের কক্ষ নির্মাণে ৬ লাখ বরাদ্দ

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১৩:৩৭

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দীর্ঘদিন ধরে সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা হ্রাস এবং সংঘাত নিরসনের পক্ষে অবস্থান নিয়ে আসছে। এ প্রক্রিয়ায় ভূমিকা রাখা সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রশংসাও করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ আশা করে চুক্তিটি আন্তরিকতার সঙ্গে বাস্তবায়িত হবে এবং এটি টেকসই ও দীর্ঘস্থায়ী শান্তির পথ সুগম করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা অপরিহার্য। তাই সব পক্ষকে এই সুযোগ কাজে লাগিয়ে সংলাপের মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া দ্রুত আঞ্চলিক শান্তি পুনঃপ্রতিষ্ঠা, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিককরণ এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছে বাংলাদেশ।

আরও পড়ুন