আখতারের ওপর ডিম নিক্ষেপ, অর্থায়নকারীর তথ্য জানা গেল
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:২৮
যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হকের অর্থায়নের অভিযোগ তুলেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার মহানগর হাকিম মো. সেফাতুল্লাহর আদালতে রিমান্ড শুনানিতে এ তথ্য উপস্থাপন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও মোজাম্মেল হকের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আদালতে শুনানিতে এসআই সালাম জানান, নিউইয়র্কে আখতারের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় বিকাশের মাধ্যমে অর্থ পাঠিয়েছেন মোজাম্মেল হক।
তিনি আরও বলেন, অভিযুক্তরা হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার গ্রুপ খুলে সরকারবিরোধী কর্মকাণ্ড চালাতেন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করতেন। সাবেক এমপি মুক্তি পেছন থেকে এসব কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন বলেও অভিযোগ করা হয়।
এছাড়া নিউইয়র্ক সফরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী তিন রাজনৈতিক দলের নেতাদের মানহানি ও হয়রানির চেষ্টার অভিযোগও তুলেছে পুলিশ।
আরও পড়ুন
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
