বিশ্ব পর্যটন দিবস আজ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪২
আজ শনিবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উদ্যাপিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস ২০২৫। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (ইউএনডব্লিউটিও) ঘোষিত এ বছরের প্রতিপাদ্য—“টেকসই উন্নয়নে পর্যটন”।
১৯৮০ সাল থেকে প্রতি বছর ২৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক পরিসরে দিবসটি পালন করা হয়ে থাকে। এর মূল উদ্দেশ্য হলো পর্যটনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরা এবং এই খাতে সচেতনতা ও অংশগ্রহণ বাড়ানো।
এবারের প্রতিপাদ্য তুলে ধরছে—পর্যটন কেবল অর্থনীতির জন্য নয়, বরং মানুষ ও পরিবেশের ওপরও এর প্রভাব গভীরভাবে ভাবার সময় এসেছে। বিশ্ব পর্যটন দিবসের প্রতীকী রঙ হিসেবে নির্ধারিত হয়েছে নীল।
এ উপলক্ষ্যে এক বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেন, “পর্যটন খাতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় দেশ। এই শিল্পের যথাযথ বিকাশ নিশ্চিতে আমাদের তরুণ প্রজন্মকে এ শিল্পের উন্নয়নে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “পর্যটন বর্তমানে বিশ্বজুড়ে টেকসই উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নেও এই শিল্পের রয়েছে বিশাল সম্ভাবনা।”
দিবসটি উপলক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, অধীনস্থ বিভিন্ন সংস্থা, ট্যুরিস্ট পুলিশ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং পর্যটন সংগঠনসমূহ নানা কর্মসূচির আয়োজন করেছে। দেশের বিভিন্ন এলাকায় র্যালি, আলোচনা সভা, ট্যুর এক্সপো ও সচেতনতামূলক প্রচার কার্যক্রম চলছে।
বিশ্বব্যাপী ভ্রমণ, সংস্কৃতি বিনিময় এবং স্থানীয় অর্থনীতির বিকাশে পর্যটনের ভূমিকাকে সামনে রেখে, দিনটি উদ্যাপনের মাধ্যমে বাংলাদেশের পর্যটনখাতকে আরও সক্রিয় ও টেকসই করে গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
