রমজান উপলক্ষে ছাত্রশিবিরের মাসব্যাপী কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:১১
পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। দেশের সব মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখাগুলোতে এসব কর্মসূচি একযোগে পালিত হবে। সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে রমজান উপলক্ষে শাখাভিত্তিক স্বাগত র্যালি, শহীদ পরিবার, সাধারণ শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন। এছাড়া ইসলামের দাওয়াত সম্বলিত ক্যালিগ্রাফি ও গ্রাফিতিতে দেয়াল সাজানো, বিষয়ভিত্তিক আয়াত-হাদিস ও সূরা মুখস্থকরণ প্রতিযোগিতার আয়োজন করা হবে। শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কুরআন উপহার প্রদান এবং মসজিদভিত্তিক সহিহ কুরআন প্রশিক্ষণ ও দারসুল কুরআনের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাধারণ শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে রমজানের ক্যালেন্ডার ও ‘রমাদান ম্যানুয়াল’ পৌঁছানো হবে। এতিম, পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের পাশাপাশি ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছে সংগঠনটি।
পবিত্র রমজানে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যেই এই ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
