২১ জুন ২০২৬, রবিবার, ১৮:১৫

শিরোনাম
দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন সফর বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় বাংলাদেশি কর্মী আহত

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় বাংলাদেশি কর্মী আহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:৫৫

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় বিমানবন্দরে কর্মরত এক বাংলাদেশি নাগরিকসহ বেশ কয়েকজন কর্মচারী আহত হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এই হামলার খবর নিশ্চিত করেছে।

আহত বাংলাদেশি নাগরিক স্থানীয় 'ওয়ায়েল আল নসিব' কোম্পানিতে এয়ারপোর্ট ক্লিনার হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হামলায় আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ড্রোনটি বিমানবন্দরের যাত্রী টার্মিনাল ভবন (টি-১) লক্ষ্য করে আঘাত হানলে সেখানে সীমিত পরিসরে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অফিসিয়াল মুখপাত্র আব্দুল্লাহ আল-রাজি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পূর্বনির্ধারিত জরুরি প্রটোকল কার্যকর করে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পুরো এলাকা নিরাপদ ঘোষণা করা হয়েছে এবং সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম সচল করার প্রক্রিয়া চলছে।

মুখপাত্র আরও বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যাত্রী ও কর্মচারীদের নিরাপত্তাই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুন