ইসলাম গ্রহণ নিয়ে বিশ্বজুড়ে আলোচনায় ব্রেকিং ব্যাড তারকা
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ১৮:০৩
হলিউডের জনপ্রিয় অভিনেতা এবং বিশ্বখ্যাত টেলিভিশন সিরিজ Breaking Bad-এ গাস ফ্রিং চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে দাবি করেছেন সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তুর্কি আল-শেখ জানান, সৌদি আরবে একটি চলচ্চিত্রের শুটিং চলাকালে মুসলিমদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতা থেকে জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হন।
পোস্টে তিনি লেখেন, “চলচ্চিত্র ও Breaking Bad তারকা জিয়ানকার্লো এসপোসিতো শাহাদাহ পাঠ করেছেন এবং গতকাল মসজিদে গিয়ে নামাজে অংশ নিয়েছেন। সৌদি আরবে শুটিংয়ের সময় মুসলিমদের সঙ্গে কাজ করতে গিয়ে তিনি স্বস্তি ও প্রশান্তি অনুভব করেছিলেন। আলহামদুলিল্লাহ।”
তুর্কি আল-শেখের দাবি অনুযায়ী, ইসলাম গ্রহণের পর এসপোসিতো একটি মসজিদে গিয়ে মুসল্লিদের সঙ্গে নামাজেও অংশ নেন।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত জিয়ানকার্লো এসপোসিতোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ফলে ইসলাম গ্রহণের খবরটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
বর্তমানে সৌদি আরবে নির্মাণাধীন একটি আন্তর্জাতিক চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিচ্ছেন এই অভিনেতা। ইসলাম গ্রহণের দাবির পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, জিয়ানকার্লো এসপোসিতো Breaking Bad, Better Call Saul, The Mandalorian এবং The Boys–এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
প্রতিফলন/ রাশ
আরও পড়ুন
- • বিশ্বকাপের পরই অবসর? ইমাম হতে চান মাজরাউই
- • মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার
- • ইসলাম গ্রহণ নিয়ে বিশ্বজুড়ে আলোচনায় ব্রেকিং ব্যাড তারকা
- • টি–টোয়েন্টিতে বাংলাদেশের হতাশা, অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ
- • দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের
- • চলতি সপ্তাহেই ৪৭তম বিসিএসের ফল প্রকাশ হওয়ার সম্বাবনা
- • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
- • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর যুদ্ধে ইরানকেই বিজয়ী মনে করেন ৯২% ইসরায়েলি
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
