২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৮

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

ভুয়া মেইলে এনবিআর চেয়ারম্যানের নামে টাকা দাবি

ভুয়া মেইলে এনবিআর চেয়ারম্যানের নামে টাকা দাবি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৬, ২০:০৬

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের নাম ব্যবহার করে ভুয়া ই-মেইল আইডি খুলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে টাকা দাবি করছে একটি প্রতারকচক্র। এ ঘটনায় রাজধানীর শেরেবাংলানগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে এনবিআর।

মঙ্গলবার (৩ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এনবিআর জানায়, ‘জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নাম ব্যবহার করে ভুয়া ই-মেইল আইডির মাধ্যমে একটি প্রতারকচক্র বিভিন্ন ব্যক্তির কাছে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করছে বলে নজরে এসেছে। প্রতারকচক্রটি সম্পূর্ণ মিথ্যা তথ্যের মাধ্যমে ভয়ভীতি দেখাচ্ছে। প্রতারকচক্রের বিরুদ্ধে ৩ মার্চ ২০২৬ তারিখে শেরেবাংলানগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নম্বর ২৫৮।’

এ ছাড়া বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনগণকে এই প্রতারকচক্র থেকে সাবধান থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন