২৮ জুন ২০২৬, রবিবার, ১৮:২৬

শিরোনাম
দেশে চিকিৎসা ব্যয়ের ৮০ শতাংশ রোগীর বহন করে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার সিলেটের নতুন জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসান প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আগস্টেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় গেলেন সেনাপ্রধান দেশে কমছে গুরুতর অপরাধ, মাঠ প্রশাসনের সমন্বিত উদ্যোগে ইতিবাচক পরিবর্তন শিল্পের পূর্ণ উৎপাদনে গ্যাস সংকট দূর করার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬, ১৯:১১

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রবিবার (১৫ মার্চ) দুপুরে ঢাকা সেনানিবাসে আর্মড ফোর্সেস ডিভিশন (এএফডি)-এর প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে উভয় পক্ষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশ ও চীনের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও বহুমাত্রিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় হয়।

এ সময় দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
 
আরও পড়ুন