লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ১৭:১৮
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন টাঙ্গাইলের দেলদুয়ার ও মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা। রোববার (২৮ জুন) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
অবরোধে অংশ নেন দেলদুয়ার উপজেলার ডুবাইল, নাটিয়াপাড়া, সেহড়াতৈল, ইসলামপুর ও পড়াইখালি এলাকার বাসিন্দারা। এছাড়া মির্জাপুর উপজেলার মহেরা, জামুর্কী ও পাকুল্লা এলাকার মানুষও কর্মসূচিতে যোগ দেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য এবং দৈনন্দিন কার্যক্রমে মারাত্মক প্রভাব পড়ছে। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কার্যকর সমাধান না পাওয়ায় তারা মহাসড়ক অবরোধে নামতে বাধ্য হয়েছেন।
পরে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন। তাদের আশ্বাসের পর প্রায় এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তবে বিক্ষোভকারীরা সতর্ক করে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, বিদ্যুতের দাবিতে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছিলেন। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের আশ্বাসের পর তারা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
মির্জাপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. মোখলেসুর রহমান বলেন, স্থানীয়দের দাবি ছিল, মির্জাপুর পুলিশ ট্রেনিং সেন্টারের বিদ্যুৎ লাইনের সঙ্গে তাদের এলাকাকেও সংযুক্ত করা, যাতে লোডশেডিংয়ের ভোগান্তি কমে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর তারা কর্মসূচি প্রত্যাহার করেন।
আরও পড়ুন
- • আগস্টের শেষেই জাতীয় গ্রেডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ: প্রযুক্তিমন্ত্রী
- • জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ রানেই গুটিয়ে বাংলাদেশ
- • কোক স্টুডিও বাংলায় আসছে বর্ষাবরণের গান 'মেঘ'
- • দেশে চিকিৎসা ব্যয়ের ৮০ শতাংশ রোগীর বহন করে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- • ৪৭তম বিসিএসের ফলাফল প্রকাশ, ক্যাডার ১৩২০ জন
- • কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
- • লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
- • ইতালির সক্রিয় আগ্নেয়গিরিতে আবারও তীব্র অগ্ন্যুৎপাত
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী
- • হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
- • প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ
