২৮ জুন ২০২৬, রবিবার, ১৭:২১

শিরোনাম
কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার সিলেটের নতুন জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসান প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আগস্টেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় গেলেন সেনাপ্রধান দেশে কমছে গুরুতর অপরাধ, মাঠ প্রশাসনের সমন্বিত উদ্যোগে ইতিবাচক পরিবর্তন শিল্পের পূর্ণ উৎপাদনে গ্যাস সংকট দূর করার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর সারা দেশে শুরু ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন

সিলেটের নতুন জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসান

সিলেটের নতুন জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ১৫:৫৯

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মুহাম্মদ রেজা হাসানকে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি বর্তমান জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন। বর্তমানে মুহাম্মদ রেজা হাসান কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে গত ২১ জুন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।

মো. সারওয়ার আলম ২০২৫ সালের ১৮ আগস্ট সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজালবিরোধী অভিযানের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে শতাধিক অভিযান পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

পরবর্তীতে ২০২০ সালের ৯ নভেম্বর তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়। পরে উপসচিব পদে পদোন্নতি পান এবং সর্বশেষ সিলেটের ডিসির দায়িত্ব পালন করেন।

নতুন জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসান শিগগিরই সিলেটে দায়িত্ব গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রতিফলন/রাশ

আরও পড়ুন