জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬, ২২:২৪
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঘোষণা করেছেন যে, ২০২৫ সালে স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’ বর্তমান সরকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। তবে এই বাস্তবায়ন প্রক্রিয়া সম্পন্ন হবে ১৯৭২ সালের মূল সংবিধান সংশোধনের মাধ্যমে এবং এজন্য একটি সর্বদলীয় কমিটি গঠন করা হবে।
মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার উত্থাপিত মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে, বিএনপি জুলাই জাতীয় সনদ মানে না বলে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তা ভিত্তিহীন। তিনি বলেন, “আমরা এই সনদের প্রতিটি অক্ষর ও বাক্য ধারণ করি। তবে আমরা এমন সংস্কার চাই যা সংবিধানসম্মত এবং জনগণের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখে।” তিনি বিগত অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫’-এর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলে একে ‘শুরু থেকেই বাতিল’ ও একটি ‘প্রতারণার দলিল’ হিসেবে অভিহিত করেন।
সালাহউদ্দিন আহমদ প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) তীব্র সমালোচনা করে বলেন, সিইসি সংবিধানের বাইরে গিয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম বিতরণ করে নিজের শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন। তিনি সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ ও চতুর্থ তফসিল উদ্ধৃত করে ব্যাখ্যা করেন যে, ১৯৭৩ সালের পর রাষ্ট্রপতির এ ধরনের আদেশ জারির কোনো ক্ষমতা নেই। তাই ওই আদেশের ভিত্তিতে কোনো অধিবেশন আহ্বান করা অবৈধ।
তিনি আরও বলেন, জনগণ সংসদ সদস্য হিসেবে ম্যান্ডেট দিয়েছে, কোনো অস্তিত্বহীন পরিষদের সদস্য হিসেবে নয়। সংবিধানের সঠিক পথ অনুসরণ করেই দেশের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হবে।
আরও পড়ুন
- • ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর
- • মিরপুরে ফের উদ্ধার নারীর অর্ধগলিত মরদেহ
- • রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা ৭ জুন
- • ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী
- • অধিনায়কত্ব হারানোর শঙ্কায় সুরিয়াকুমার যাদব
- • মোংলা বন্দরে আমদানি-রফতানিতে নতুন রেকর্ড
- • ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু
- • ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
